বেলাবতে টানা বৃষ্টিতে মাটির ঘর ধসে বৃদ্ধার মৃত্যু, আতঙ্কে কয়েকশ পরিবার
নরসিংদীর বেলাবতে টানা কয়েকদিনের ভারী বর্ষণে মাটির ঘর ধসে পড়ার ঘটনা আশঙ্কাজনকহারে বেড়েছে। রোববার (১২ জুলাই) পৃথক দুটি ঘটনায় মাটির ঘরের দেয়ালচাপায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে এবং অন্য একটি পরিবারের প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এসব ঘটনায় উপজেলার লাল মাটি অঞ্চলের মাটির ঘরে বসবাসকারী পরিবারগুলোর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। ....
